[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রেমের খোঁজে নবীনগরে চীনা যুবক

পিয়াল হাসান রিয়াজ প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১৭:০৬ পিএম

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর কাছে ছুটে এসেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্কের টানে তার এই বাংলাদেশে আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উৎসুক মানুষ ওই তরুণীর আত্মীয়ের বাড়িতে ভিড় করছেন।

জানা গেছে, জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি (Jia Aili) নামের এক যুবকের। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে জিয়াঐলি বাংলাদেশে আসেন।

সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ তাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন।

স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, জিয়াঐলি তাকে বিয়ে করতে আগ্রহী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাবেন। এছাড়া জিয়াঐলি ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ধর্মীয় ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

তবে ঘটনাটি আলোচনায় আসার পর নেটিজেনরা বলছেন , সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সম্পর্ক বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পেলেও এ ধরনের সম্পর্কে সতর্কতা অবলম্বন করা জরুরি। পরিচয়, বৈবাহিক অবস্থা, পেশা, আর্থিক সক্ষমতা এবং পারিবারিক পটভূমি যাচাই ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনলাইনভিত্তিক প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণার ঘটনাও বিভিন্ন দেশে ঘটেছে।

তবে স্বপ্না আক্তার ও জিয়াঐলির সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের কোনো অভিযোগ বা নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন।

সব মিলিয়ে প্রেমের টানে চীন থেকে নবীনগরে এক যুবকের আগমন এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত খবর

সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রেমের খোঁজে নবীনগরে চীনা যুবক

পিয়াল হাসান রিয়াজ

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১৭:০৬ পিএম