[email protected] শুক্রবার, ১২ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শশুরবাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুন ২০২৬ ২২:০৬ পিএম

পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামে ভেকু মেশিনের ব্যাটারি চুরির অভিযোগে গত (৩জুন) দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোতলবুনিয়া গ্রামের বাইজিদ (২১) ও আছলাম (১৮) নামের দুই যুবককে তাদের শশুরবাড়ি থেকে তুলে এনে স্থানীয় মনির নামের এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। তাদের বিরুদ্ধে একটি ভেকু মেশিনের ব্যাটারি চুরির অভিযোগ আনা হলেও কোনো প্রকার আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে প্রকাশ্যে এ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, নিরপরাধ দুই যুবককে অন্যায়ভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি গত ৩ জুন ঘটেছে। আমরা গতকাল একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পর্কিত খবর

শশুরবাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ২২:০৬ পিএম