[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঠে ফিরলেই বদলে যাবে তরুণ সমাজ- এমপি এডভোকেট আব্দুল মান্নান

পিয়াল হাসান রিয়াজ প্রকাশিত: ০৮ মে ২০২৬ ১৮:০৫ পিএম

এমপি এডভোকেট আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মরহুম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলে লাথি মেরে দেড় লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। খেলা ঘিরে বিভিন্ন এলাকা থেকে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলাটি আয়োজন করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ। 

উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের বেশি বেশি মাঠমুখী হতে হবে। যে সমাজে খেলাধুলা থাকে, সে সমাজে অপরাধ কমে যায় এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। আমি চাই নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হোক।”

তিনি আরও বলেন, “দেশে খেলাধুলার উন্নয়ন ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। তরুণদের দক্ষ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে যাচ্ছেন। বর্তমান সরকারও বিভিন্ন পর্যায়ে মাঠ সংস্কার, টুর্নামেন্ট আয়োজন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়ীন উদ্দিন আহামেদ ময়িন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খেলা শেষে অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নবীনগরে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

মাঠে ফিরলেই বদলে যাবে তরুণ সমাজ- এমপি এডভোকেট আব্দুল মান্নান

পিয়াল হাসান রিয়াজ

প্রকাশিত: ০৮ মে ২০২৬ ১৮:০৫ পিএম