[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

হুমায়ুন কবীর প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

ছবিঃ নতুন সময়

কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ভৈরব উপজেলার মিরারচর-আকবরনগরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মাসুদ মিয়া (৩০) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত বাজারের নামকরণ নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একই ইউনিয়নের দুই গ্রামবাসী বাজারের নাম নিজেদের গ্রামের নামকরণে চাই। বিগত কয়েক বছর পূর্বে স্থানীয় সালিশি দরবারের মাধ্যমে বাজারের নাম আকবরনগর-মিরারচর নামকরণ ছিলো। কিন্তু সম্প্রতি আকবরনগর গ্রামবাসীর চাওয়া তাদের গ্রামের নামে বাজারের নামকরণ করা হোক। অন্যদিকে মিরারচর গ্রামের লোকজনের চাওয়া মিরারচর-আকবরনগর নামে বাজারের নামকরণ করা হোক। এ নিয়ে বিগত কয়েকদিন ধরে দুই গ্রামে তুমুল উত্তেজনা ছিলো। তারই জেরে সোমবার সকালে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।
মিরারচর গ্রামের মাসুদ মিয়া নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এসময় উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব এক যোগে কাজ করছেন বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

হুমায়ুন কবীর

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম