[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উন্নয়নের জোয়ারে নবীনগর, একদিনে তিন কর্মসূচিতে এমপি আব্দুল মান্নান

পিয়াল হাসান রিয়াজ প্রকাশিত: ১০ মে ২০২৬ ১৫:০৫ পিএম

ছবি: নতুন সময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে সরব সময় পার করলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। রবিবার দিনব্যাপী পৃথক তিনটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন।

প্রথমে জিনোদপুর আরএন্ডএইচ থেকে রতনপুর ইউনিয়নের শাহপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এমপি আব্দুল মান্নান বলেন, “অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ সড়ক উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তৃণমূল উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছি।”

পরে লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের দাবি ছিল একটি আধুনিক ভূমি অফিস নির্মাণের। নতুন ভবন নির্মিত হলে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

এসময় এমপি আব্দুল মান্নান বলেন, “জনগণের ভোগান্তি কমাতে আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় ভূমি ব্যবস্থাপনাকে নিয়ে আসা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সেবা পায়, সেজন্য সরকার কাজ করছে। তারেক রহমান জনগণের জন্য জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গঠনের যে রূপরেখা দিয়েছেন, আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।”

এরপর চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী, ফেনীর পার্টনার প্রকল্পের আওতায় ২০২৫-২৬ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

ধান বীজ বিতরণ শেষে তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষি খাতে নতুন পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন। কৃষকদের স্বাবলম্বী করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মোঃ আবু হাসনাত আলম রাজীব ভূইয়া,লাউর ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাতমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত খবর

উন্নয়নের জোয়ারে নবীনগর, একদিনে তিন কর্মসূচিতে এমপি আব্দুল মান্নান

পিয়াল হাসান রিয়াজ

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১৫:০৫ পিএম