[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযান: ৪৬ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মোঃ রমজান আলী প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাদিকুর রহমান সুমন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, তল্লাশির সময় আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিকুর রহমান সুমন জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার দুটি বহন করছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দ করা আলামতের মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সম্পর্কিত খবর

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযান: ৪৬ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মোঃ রমজান আলী

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম