[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

মুক্তিপণের বিনিময়ে এক সপ্তাহ পর ফিরলেন অপহৃত পল্লী চিকিৎসক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ ০০:০৭ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে অস্ত্রধারীদের হাতে অপহৃত পল্লী চিকিৎসক কামাল উদ্দিন (৬৫) এক সপ্তাহ পর মুক্তিপণের বিনিময়ে পরিবারের কাছে ফিরে এসেছেন।

এর আগে গত রবিবার (২৮ জুন) দুপুরে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় দিন-দুপুরে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।

অপহৃত কামাল মাস্টার ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে এবং দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসকের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, অপহরণকারীরা পাহাড় থেকে নেমে এলাকায় প্রবেশ করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পরিবারের সদস্যদের সামনে থেকে কামালকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। বাধা দিতে গেলে অপহরণকারীরা আরো কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরিবারের সদস্যরা জানান, অপহরণের এক সপ্তাহ পর কামাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত জানাতে রাজি হননি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের মাধ্যমে জেনেছি অপহৃত কামাল মাস্টার ফিরে এসেছেন। কীভাবে তিনি ছাড়া পেয়েছেন, সেটি আমরা খতিয়ে দেখছি।

মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং অপহরণকারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত খবর