[email protected] শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে আহত ৩

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানো রডবোঝাই একটি ট্রাক বিলে উল্টে পড়ে ট্রাকে থাকা ৩ শ্রমিক প্রায় ৮টন রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। তবে চালক ও তার সহকারী (হেলপার) লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার টানেল সংযোগ সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই ট্রাকটির শ্রমিক।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ৮ টন রড নিয়ে কেএসআরএমের একটি ট্রাক আনোয়ারার উদ্দেশে রওনা হয়।

বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক ছেড়ে পাশের বিলে উল্টে পড়ে।

দুর্ঘটনার মুহূর্তে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে বের হতে সক্ষম হলেও পেছনে থাকা তিন শ্রমিক রডের স্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তিন জনকেই জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্পর্কিত খবর