[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

বিদ্যালয়ে চলছে পরীক্ষা, মাঠে গরুর হাট

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

বিদ্যালয়ে চলছে অর্ধবার্ষিক ও পাক নির্বাচনী পরীক্ষা। আর ওই সময়টাতেই বিদ্যালয়ের ভেতরের মাঠে বসেছে গরু-ছাগল ও হাঁস-মুরগির হাট।

এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। 

খোঁজ নিয়ে জানা যায়, গরুর হাটের ডাকের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে এই হাট। 

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ফটকের শুরুতে গরু-ছাগলসহ হাঁস-মুরগির বাজার বসেছে। বাঁশ বেঁধে শত শত পশু সারিবদ্ধভাবে রাখা হয়েছে।সকাল থেকে হাটের কোলাহল, মাইকের উচ্চ শব্দ এবং ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা যায় সেখানে।

এলাকাবাসীর অভিযোগ, হাটের কারণে বিদ্যালয়ের পরিবেশ নোংরা হচ্ছে। পশুর হাটের জন্য স্কুলের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম এভাবে ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত এই হাট অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বাজারের ইজারাদার মো. আব্দুল আজিজ জানান, যে জায়গায় গরুর হাটের ডাক ছিল, সেই জায়গার মালিক হাট বসাতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে ইউএনও অফিসের নির্দেশ পেয়ে বিদ্যালয়ের খালি মাঠে সাময়িক বাজার বসানো হয়েছে। এতে কোনো অসুবিধা হচ্ছে না।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীরুল ইসলাম জানান, ইউএনওর উপ-প্রশাসনিক কর্মকর্তা (সিএ) মাজহারুল ইসলামের নির্দেশ পেয়ে মাঠে গরুর হাট বসানোর অনুমতি দিয়েছেন তিনি। তবে ইউএনওর উপপ্রশাসনিক কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সাময়িক সময়ের জন্য হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

জায়গা পেলেই হাট সরিয়ে নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সম্পর্কিত খবর