[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বোরহানউদ্দিনে চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দার ঝড়

এইচ.এম.এরশাদ প্রকাশিত: ১৯ মে ২০২৬ ১৯:০৫ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ সর্বমহলে। বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল আলমের বিরুদ্ধে সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নিন্দার ঝড় উঠেছে সর্বমহলে।

এতে ইউপি সদস্য রবিউল আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ চায়ের দোকান ও বাজার মহল্লায় বিরুপ মন্তব্য করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যাবেন৷ তাই উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান করা হয়। এসময় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল আলমকে প্যানেল চেয়রাম্যান নির্বাচিত না করায় ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সফল চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ৭ জন ব্যাক্তিসহ মানববন্ধন করেন ইউপি সদস্য রবিউল আলম। তাহার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে উল্টো ওই ইউপি সদস্য রবিউল আলমের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ সর্বমহলে।

এতে ইউপি সদস্য রবিউল আলমের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দার ঝড় উঠেছে সর্বমহলে। এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া ৭ জনের মধ্যে সামনের সারির কয়েকজন পুরো বিষয়ের সম্পর্কে অবগত ছিলেন না। কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন সে বিষয়েও স্পষ্ট ধারণা দিতে পারেননি কয়েকজন অংশগ্রহণকারী। এদিকে বড় মানিকা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সফল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করে আসছেন।

একটি কুচক্রি মহল তার সম্মান ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালাচ্ছেন। স্বার্থ হাসিলের জন্য জনপ্রিয় সফল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটি জানিয়েছেন সচেতন মহল।

তবে জনপ্রিয় সফল চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর অপরাধে সাইবার সিকিউরিটি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

সম্পর্কিত খবর

বোরহানউদ্দিনে চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দার ঝড়

এইচ.এম.এরশাদ

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ১৯:০৫ পিএম