[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

শার্শায় প্রবাসীর স্ত্রীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মোঃ রমজান আলী প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ১৭:০৬ পিএম

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) ও মেহেদি হাসান টুটুল (২৫)। মামলার অন্য দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে অভিযুক্তরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় বলা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং পরে শার্শা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে এবং অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

শার্শায় প্রবাসীর স্ত্রীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মোঃ রমজান আলী

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ১৭:০৬ পিএম