ঢাকা শুক্রবার, ৬ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২


উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের


৬ মার্চ ২০২৬ ১৬:১০

সংগৃহীত

নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ পিটার বাটলার শিষ্যদের।

 

১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ১৫ মিনিটে দলটি গোল উৎসবে মাতলেও বাঁধা হয়ে দাঁড়ান রেফারি। ভিএআরের সহায়তায় বাজান হ্যান্ডবলের বাঁশি। ২৬ মিনিটে কোরিয়ার করা আরও একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করেন রেফারি। মিনিট চারেকের মাথায় এবার অফসাইডে বাতিল হয় কোরিয়ার করা তৃতীয় গোল।

 

তবে বিরতির ঠিক আগে পেনাল্টি গোলে এগিয়ে যায় কোরিয়া। পরের মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

 

বিরতির পর আরও ৩ গোল দেয় উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

 

৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে দুই ম্যাচে ৭ গোল হজম করা বাংলাদেশ।