কিশোরগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপন মিয়া, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ঈদউল ফিতর উপলক্ষে জেলার সকল ব্যাংক কর্মকর্তাদের সাথে ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলনে কক্ষে কিশোরগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক কর্মকর্তাগনের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় শ্রদ্ধার সহিত সকলের বক্তব্য শুনেন এবং উপস্থিত সকল ব্যাংক কর্মকর্তাগনের উদ্দেশ্যে আসন্ন পবিত্র ঈদউল ফিতর এর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
