সমিতির কল্যাণে নেওয়া চাঁদাকে 'চাঁদাবাজি' আখ্যা দেওয়ার সুযোগ নেই, তবে অবৈধভাবে নিলে ব্যবস্থা
মালিক-শ্রমিক সমিতি তাদের কল্যাণে চাঁদা নিলে সেটিকে 'চাঁদাবাজি' আখ্যা দেওয়ার সুযোগ নেই। তবে অবৈধভাবে কেউ চাঁদা নিলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পিতিবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান।
আসন্ন ঈদুল ফিতর ঘিরে কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শেখ রবিউল আলম।
এ সময় তিনি উল্লেখ করেন, ঈদের আগে ও পরে মোট চারদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। অবশ্য এই তালিকার বাইরে থাকবে নিত্যপণ্য এবং পচনশীল পণ্য বহনকারী যানবাহন।
এবারের ঈদযাত্রা স্বস্তির হবে— এই আশ্বাস দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী জানালেন, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাই তৎপরভ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২৮টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
