ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রেলিগেশনের শঙ্কায় টটেনহ্যাম
ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে হেরে রেলিগেশনের শঙ্কায় পড়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচে জোড়া গোল করেছেন প্যালেসের ইসমাঈলা সার।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল হজম করে স্পার্স। তবে ইসমাঈলা সারের করা গোল বাতিল হয় অফসাইডে। ৩৪ মিনিটে টটেনহ্যামকে লিড এনে দেন সোলাঙ্কে। মিনিট দুয়েকের মাথায় ভ্যান ডে ভ্যান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্পার্স। সফল স্পট কিকে ক্রিস্টাল প্যালেসকে সমতায় ফেরান ইসমাঈলা।
প্রথমার্ধের বাকি সময়ে আরও অপ্রতিরোধ্য ক্রিস্টাল প্যালেস। যোগ করা সময়ে দলকে লিড এনে দেন লারসেন। আর বিরতির ঠিক আগে আবারও স্কোরশিটে নাম তোলেন ইসমাইলা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।
এই পরাজয়ে ২৯ ম্যাচে ২৯ পয়েন্টই রইলো টটেনহ্যামের। ১৬তম অবস্থান নিয়ে অবনমনের শঙ্কায় তারা।
