উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান
উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে ভারতের একটি যুদ্ধবিমান।
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এসইউ-৩০ যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার রাত ৭টা ৪২ পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান। এটি প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমান ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
