মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে মিসাইল হামলার দাবি ইরানের
আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে মিসাইল হামলার দাবি করেছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাস লক্ষ্য করে তেহরান মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেন, সাইপ্রাসের দিকে লক্ষ্য করে দু'টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান; যার খুব কাছেই রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি। তবে সেগুলো ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে, ওই হামলার টার্গেটের খুব কাছেই বাহরাইনে অবস্থান করছিল প্রায় ৩শ' ব্রিটিশ সেনা, যাদের কয়েকজন ছিল হামলার স্থান থেকে মাত্র কয়েকশ' গজ দূরে। এর প্রেক্ষিতে হিলির দাবি, ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে তাদের পাল্টা হামলা কতটা নির্বিচার।
এর আগে, মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আকাশে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্ট্রার্মার।
