ঢাকা মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২


নতুন আইজিপি আলী হোসেন ফকির


২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫

সংগৃহীত

আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এতোদিন পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি