ঢাকা মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২


শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল


২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আজ থেকে তফসিল জমা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

 

অন্যদিকে, বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।