ঢাকা সোমবার, ২রা মার্চ ২০২৬, ১৮ই ফাল্গুন ১৪৩২


শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে: ইরান প্রেসিডেন্ট


১ মার্চ ২০২৬ ২২:৫৭

সংগৃহীত

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এমন কঠোর হুঁশিয়ারি দেন।

 

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির দেখানো পথ অনুসরণ করবো। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোরভাবে আঘাত হানতে থাকবে এবং আমাদের শত্রুদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে থাকবে।

 

তিনি আরও বলেন, বিপ্লবের নেতার শাহাদাত ছিল বছরের পর বছর আত্মত্যাগের পরিণতি।