[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ২৩:০৬ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে ইন্টারনেটের বিল দিতে কয়েকদিন দেরি হওয়ায় দুই নারীকে প্রকাশ্যে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে আজগর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে

ভুক্তভোগীরা হলেন- জাহেরা বেগম (৪০) ও রাহেলা বেগম (৪৫)। অভিযুক্ত দক্ষিণ শ্রীহাস্য গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ভুক্তভোগীরা জানান, শনিবার দুপুরে ইন্টারনেটের বিল আদায় করতে এসে বকেয়া থাকায় প্রথমে সংযোগ বিচ্ছিন্ন করে দেন আজগর মিয়া। পরে বিষয়টি জানতে তারা ইন্টারনেট সংযোগদাতা আলমগীরের বাড়িতে গেলে সেখানে আলমগীরের স্ত্রী পারভীন বেগমের সামনে তাদেরকে মারধর ও হেনস্তা করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে দুই নারীকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানায় জাহেরা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর অভিযুক্ত আজগর মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইলে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইন্টারনেট সংযোগদাতা আলমগীরের স্ত্রী পারভীন বেগম জানান, আজগর মিয়া দুই নারীর চুল ধরে মারধর করেন। আজগরকেও তারা মারধর করেছে।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর