পুলিশ দেখে হুমকি ও মিছিলের একটি ভিডিও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।
ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না।
মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশে চিৎকার করে এমন হুংকার দেওয়া হয়েছে যুবলীগের মিছিল থেকে।
আজ রবিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লৌহসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান শাকিল এন্টারপ্রাইজের সামনে ২০ থেকে ৩০ জনের একদল যুবক ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। ব্যানারের একপাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যপাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আত্মগোপনে থাকা কামরুল আহসান সরকার রাসেলের ছবি ছিল। মিছিলের ওই ভিডিও নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন রাসেল।
প্রকাশিত:
২১ জুন ২০২৬ ১৭:০৬ পিএম