[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

এনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের) পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদের তৃতীয় দফা নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২০ জুন) বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ মাঠে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।

এর আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর