[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে শুটার গান ও গুলি উদ্ধার

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ২০:০৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

​র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বাসিন্দা ৭০ বছর বয়সী হাশেম পরামানিকের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত ওয়াশরুমের ছাদের ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র আরও নিশ্চিত করেছে যে, উদ্ধার হওয়া ওয়ান শুটার গান ও কার্তুজটি একটি পাটের বস্তার ভেতর বিশেষভাবে পেঁচিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর