[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ২০:০৬ পিএম

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) চারু মামার ক্যান্টিনের সামনে এই খুনের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩২)। তিনি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতার তিন শিক্ষার্থী হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।

শুক্রবার (১৯ জুন) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে।

শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাকিবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হবে বলে জানান ওসি।

সম্পর্কিত খবর