ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার
পাবনার সাঁথিয়ায় ফাঁকা বাড়িতে ১২ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) ভোর রাতে বেড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন (৩০) উপজেলার সলঙ্গি গ্রামের সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সলঙ্গি গ্রামের ১২ বছর বয়সী শিশু নিজ ঘরে একা অবস্থান করছিল। ভুক্তভোগী শিশুর বাবা কাজের উদ্দ্যেশে ঢাকার সাভারে ছিলেন। এসময় শিশুটির মা সিরাজগঞ্জের শাহজাদপুরে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে প্রতিবেশী সুমন ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
