বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে ভোর ৫ টা ১৪ মিনিটে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
তাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
