ঢাকা বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


নারায়ণগঞ্জের এক শিশুর মরদেহ উদ্ধার


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর সাকিব (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রভাকরদী এলাকার বাড়ির পাশের ময়লার গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া, সকালে নিখোঁজ হয় সাকিব। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব উপজেলার প্রভাকরদী গ্রামের কাওছারের ছেলে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিকেল কর্মকর্তা আশরাফুল আমিন বলেন, মৃত অবস্থায় ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

নতুনসময়/এএইচ