নির্বাচনের উপলক্ষ্যে কুমিল্লায় সেনাবাহিনীর মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার বিভিন্নস্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি)বিকেলে শহরের টমছমব্রিজ থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেসক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে মহড়া দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তায়, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র্যাব এর ২৪টি টিমসহ, ভোট কেন্দ্রের জন্য ৩ হাজার ৯৮৯ পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-পুলিশ বাহিনী কাজ করবে।
এছাড়াও আগামীকাল সকাল থেকে জেলার ১১টি আসনের, ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।
