[email protected] বৃহঃস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাতুল শেখ লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আশিবিঘা বালুর মাঠ এলাকায় অবস্থান করছিলেন রাতুল। এ সময় হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।দুর্বৃত্তরা তার ডান পায়ের ঊরুতে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত যুবকের সঙ্গে কথা বলেছে। কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে গুলি করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর