[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

সবুর-বনির নেতৃত্বে নতুন কমিটি

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মোঃ রমজান আলী প্রকাশিত: ১৪ মে ২০২৬ ১০:০৫ এএম

সংগৃহিত

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬। ভোটগ্রহণ শেষে বিভিন্ন পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুস সবুর শেখ এবং সাধারণ সম্পাদক পদে মো. বদরুজ্জামান বনি বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. আব্দুস সবুর শেখ ১ হাজার ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের আমিরুল ইসলাম পান ৯৩৮ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে তালা প্রতীকের আলহাজ মো. নজরুল ইসলাম ১ হাজার ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী পান ৮১৪ ভোট। সহসভাপতি পদে ঢাকা প্রতীকের মো. মাহবুবুর রহমান ১ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের প্রার্থী পান ৯৬০ ভোট।

সাধারণ সম্পাদক পদে তরবারী প্রতীকের মো. বদরুজ্জামান বনি ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের প্রার্থী পান ৯২০ ভোট। সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের মো. শাকিরুল ইসলাম শাকিল ১ হাজার ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রার্থী পান ৯২০ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকের মো. সাইফুল ইসলাম আসাদ ১ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকের মো. আসানুর রহমান ১ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

দপ্তর সম্পাদক পদে মো. রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মো. শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মো. হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শ্রম ও সদস্যকল্যাণ সম্পাদক পদে মো. রায়হান সিদ্দিকী ১ হাজার ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল ফয়সাল ১ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। বন্দর বিষয়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকের মো. আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে জয় লাভ করেন।

এ ছাড়া কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান, প্রচভং সম্পাদক পদে মো. সজীবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান সনি এবং রপ্তানি বিষয়ক সম্পাদক পদে মো. রকি মাহমুদ লিটন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. রেদওয়ানুল ইসলাম সিমান্ত, মো. মাহাবুব রুবেল, মো. সাগর হোসেন ও মো. জসীম উদ্দীন নির্বাচিত হন।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

সবুর-বনির নেতৃত্বে নতুন কমিটি

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মোঃ রমজান আলী

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ১০:০৫ এএম