ঢাকা বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন ১৪৩২


ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সেমির দুয়ারে দ. আফ্রিকা


২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৭

সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে উইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমির পথে পা বাড়ালো প্রোটিয়ারা। এইডেন মার্করামের ঝড়ো ব্যাটিং এ ১৭৭ রানের লক্ষ্য ১৬ দশমিক ১ ওভারে টপকে যায় দ. আফ্রিকা।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।

 

আগে ব্যাট করতে নেমে ১৬ রান করে রাবাদার বলে ফেরেন শাই হোপ। ব্র্যান্ডন কিংকে এনগিদি ফেরান ব্যক্তিগত ২১ রানে। এই দুই পেসারের সামনে দাঁড়াতে পারেননি হেটমায়ার, পাওয়েল ও চেজ। রাদারফোর্ডও ফেরেন ১২ রান করে।

 

তবে জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড জুটি গড়ে এগিয়ে নেন দলের স্কোর। ৪৯ রান করে হোল্ডার ফিরলেও, নয় নাম্বারে নেমে রেকর্ড ফিফটিতে দলকে ১৭৬ রানের পুঁজি এনে দেন শেফার্ড।

 

জবাবে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলে দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও ডি কক। ৪৭ রান করা ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন চেজ। এরপর মার্করাম ও রিকেলটন মিলে তছনছ করে দেন ক্যারিবিয়ান বোলিং আক্রমন। ৪৫ রানে রিকেলটন আর ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন মার্করাম