টাকা দেনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছি: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
টাকা দেনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এই স্টেশন আছে কিন্তু বিদ্যুৎ নেই।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফইআরবির বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে বিদ্যুতের পরিস্থিতি দ্রুত সামাল দিতে করণীয় নির্ধারণ করা হচ্ছে। এ ব্যাপারে অর্থমন্ত্রীর সাথে একটি বৈঠক করা হয়েছে।
বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সঞ্চালনের সিস্টেমে কোনো সমস্যা থাকলে সরকারের করণীয় থাকতো, কিন্তু যেখানে গ্যাস নেই সেখানে সরকারের কিছুই করার নেই। তবে গ্যাস উত্তোলনের উদ্যেগ নেয়া হবে।
আগের দ্বায়িত্ব পালনের সময় কোন হারাম পয়সা গ্রহণ করেননি জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সাংবাদিকদের বস্তুনিষ্ট সাংবাদিকতারও আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহর দিল, এখনও বলতে পারি কোনো হারামের পয়সা ছুঁয়েনি।
