ঢাকা বৃহঃস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রাজধানীর গুলশানের দলের নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সারা দেশের কেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।