ঢাকা সোমবার, ২রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২


বিএনপি যা অভিযোগ জানিয়ে এলো নির্বাচন কমিশনের কাছে


১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬

সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষ বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান।

 

তিনি বলেন, মুসলমানরা সবাই জানেন, কবরে তিনটি প্রশ্ন করা হবে। এখন একটি দল বলছে প্রশ্ন নাকি চারটা। মজার ছলে বলেন, চার নম্বর প্রশ্নটা নাকি হলো, বিশেষ একটা প্রতীকে ভোট দিয়েছো কিনা।

 

নজরুল ইসলাম খান বলেন, কিছু লোক ভোটার আইডি, বিকাশ নম্বর এগুলো নিয়ে কেলেঙ্কারি করেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার। 

 

তিনি বলেন, নির্বাচনের কিছু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। যেটা শুধু আইন অমান্য বা আইন ভঙ্গ করা না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগকে আহত করা। অথচ এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

 

আরও কিছু বিষয় কমিশনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ভিডিও বের হচ্ছে। সেগুলো এআই জেনারেটেড না ফ্যাক্ট চেকও করা হয়েছে। এসব ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।