ঢাকা সোমবার, ২রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২


স্বর্ণের দাম কমেছে, ভরি কত?


১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

সংগৃহীত

অস্থির স্বর্ণের বাজারে এবার কিছুটা দাম কমানোর ঘোষণা এলো। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধাতুর দাম নির্ধারনের কথা জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।