ঢাকা সোমবার, ২রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২


জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি ডলার


১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪১

সংগৃহীত

জানুয়ারি মাসে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, যেটি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ২৩ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ শতাংশ।

 

এর আগে, ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান ৩২৯ কোটি ডলার। আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্স পায় দেশ।