[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

গাজীপুর মহানগরে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের একটি মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ আরো ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রবিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন থানার কলাম্বিয়া গার্মেন্টসের সামনে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, পালিয়ে যাওয়ার আগে মিছিল থেকে ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না’ বলে পুলিশের দায়িত্বে বাধা ও হত্যার হুমকি দেওয়া হয়ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘মামলার পর বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও পশ্চিম, পূবাইল, কোনাবাড়ী ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সম্পর্কিত খবর