[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ প্রস্তুতের উপকরণ জব্দ করা হয়।

এ ঘটনায় একজ‌ন‌কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম গনাই চন্দ্র (৪৫)। এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ প্রস্তুত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে বাংলা মদ ও মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্রকে আটক করা হয়। তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বা‌ড়ির মা‌লিক‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর