[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১১:০৭ এএম

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। সব মিলিয়ে নতুন বিস্ফোরণগুলোর উৎস ও এর পেছনের কারণ নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনও হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘণ্টায় ইরানে তারা কোনও হামলা চালায়নি।
 
মূলত গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে ইরান। এতে জুনের মাঝামাঝি হওয়া নাজুক যুদ্ধবিরতি চুক্তি আরও চাপে পড়েছে। মেহর নিউজ এজেন্সি বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য দেয়নি। একই সঙ্গে তারা এর আগে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের যে খবর প্রকাশ করেছিল, সেটিও পরে অস্বীকার করেছে।

সম্পর্কিত খবর

ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১১:০৭ এএম