ঢাকা রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


খুলনায় বিএনপি নেতা ও গাড়িচালক গুলিবিদ্ধ


৭ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৭

খুলনা মহানগরীর দৌলতপুরের ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার গাড়ির চালক রফিক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিএল কলেজের ২নং গেটের পাশে তাদের ওপর গুলি করে দৃর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাইভেটকারে এসে দুর্বৃত্তরা পিছন থেকে তাদের গুলি করে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।