ঢাকা রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ: কাল শুনানি হতে পারে


৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০

সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আপিল আবেদনের শুনানি কাল রোববার চেম্বার বিচারপতির আদালতে হতে পারে।

 

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত গত ২ ফেব্রুয়ারি রিট দায়ের করেছিলেন নাহিদ ইসলাম। পরদিন ৩ ফেব্রুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

ওইদিনই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান নাহিদ ইসলাম। 

 

এদিকে, এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পৌঁছানোর কথা।

 

এছাড়া, কোনো আসনে আদালতের আদেশে ৮ ফেব্রুয়ারি বা এর পরে প্রার্থী তালিকায় পরিবর্তন হলে (প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল) ওই আসনের সব পোস্টাল ভোট বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)।