ঢাকা বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


করোনাভাইরাস সংকট মোকাবেলায় ওসি বদলগাছীর মহতী উদ্যোগ


৩ এপ্রিল ২০২০ ০৩:২৫

ছবি সংগৃহীত

করোনা সংকট মোকাবেলায় নওগাঁর বদলগাছী থানার ওসি'র খাদ্য বিতরণ। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নির্দেশনায় করোনাভাইরাস সংকট মোকাবেলার অংশ হিসেবে বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ হোম কোয়ারেন্টাইনে থাকা দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এই ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আজ থানা প্রাঙ্গনে প্রায় ১৫০ টি পরিবারের মধ্যে ৭ দিনের খাবারমত প্রয়োজনীয় পরিমাণ চাল, ডাল, তেল, সবজি, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব যেন সঠিকভাবে অনুসরণ করা হয় সে বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয় ।