ঢাকা বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


মৌলভীবাজারে লাশ উদ্ধার, শরীরে আঘাত ও ট্যাটু


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪১

মৌলভীবাজারের চা-বাগানের ভিতরে গভীর খাদ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার মাজদিহি ও মৌলভী চা বাগানের মধ্যখানে একটি গভীর খাল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লাশটির গায়ে ট্যাটু আঁকা আছে। আর হাতে ইংরেজিতে ‘রুমা’ ও ‘আর+পি’ লিখা।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, লাশটির গলায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে একদিন আগের হবে।

এর আগে শনিবার রাত ৩টার দিকে চা শ্রমিকরা মৌলভী চা বাগানের ৮নং সেকশন ও মাজদিহির মধ্যবর্তী সরকারি খাস জমিতে অজ্ঞাত যুবককের মরদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।