[email protected] শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি

এস এম দৌলত প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

ধর্মীয় শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সুস্থ-সবল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ার বিভিন্ন কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি।

শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। গবারপাড়া উকিল বাড়ি সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। পরে তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।
পরিদর্শনকালে তিনি রশিদপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, রশিদপুর দারুল উলুম মোহসিউল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানা (হাফিজিয়া), বালুয়াহাট দারুল উলুম কারেমি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, উত্তর আটকড়িয়া (মণ্ডলবাড়ি) দারুস সুন্নাহ হাফিজি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং মহিষাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদ ও শিশু মিফতাহুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।
রশিদপুরে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. তারা মেম্বার ও সাবেক ইউপি সদস্য মো. রতন বারী মণ্ডল। বালুয়াহাটে উপস্থিত ছিলেন সদস্য মো. আনিসুর রহমান আনিজ। উত্তর আটকড়িয়া (মণ্ডলবাড়ি) মাদ্রাসায় উপস্থিত ছিলেন সেক্রেটারি এটিএম মাহমুদ রিবন এবং হযরত মাওলানা সাইফুল ইসলাম। মহিষাবাড়ী পূর্বপাড়ায় উপস্থিত ছিলেন মাওলানা মো. জাকারিয়া ও সভাপতি মো. হারুন।
এ সময় অ্যাডভোকেট মো. নাহিদ পারভেজ জনি বলেন, "ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ফুটবল পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে অ্যাডভোকেট মো. নাহিদ পারভেজ জনির প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত খবর

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি

এস এম দৌলত

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম