[email protected] শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩

দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে : বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, সাহাবুদ্দিন কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে আামাদের আগ্রহ নেই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, ন্যায়নিষ্ঠ ও নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন; কারো প্রতি তিনি কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। তিনি যতদিন নিরপেক্ষভাবে ও রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন, আমরা জাতিকে আশ্বস্ত করছি- ততদিন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

তিনি আরো বলেন, আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। যেহেতু সংসদ অধিবেশন রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেক্ষেত্রে আমাদের ভূমিকা কী হবে তা দেখতে পাবেন, ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ এগিয়ে যাক- এটি সবার প্রত্যাশা। যথাসময়ে মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন। এখানে কোনো সাংবিধানিক সঙ্কট তৈরি হওয়ার কথা নয়। আমরা চাই- কোনো সঙ্কট তৈরি না হোক।

সম্পর্কিত খবর

দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে : বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম