[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল কাস্টমসের নিলামে ২৩০ কেজি জব্দ ইলিশ বিক্রি, সর্বোচ্চ দরদাতা ইউএস এন্টারপ্রাইজ

মোঃ রমজান আলী প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

বেনাপোল কাস্টম হাউসের আয়োজিত প্রকাশ্য নিলামে জব্দ করা ২৩০ কেজি চাইল্ড হিলসা (ইলিশ) মাছ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নিয়েছে ইউএস এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইউনুস আলী সর্বোচ্চ দর প্রদান করায় তাঁর অনুকূলে নিলামটি চূড়ান্ত করা হয়।

কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদামের (বিবিধ সাইট) প্রাঙ্গণে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন। প্রতিযোগিতামূলক দরপত্র যাচাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইউএস এন্টারপ্রাইজকে নির্বাচিত করা হয়।

এর আগে বেনাপোল কাস্টম হাউস জব্দ ও বাজেয়াপ্ত করা ২৩০ কেজি সি ফিশ (চাইল্ড হিলসা) বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতেই সর্বোচ্চ দরদাতার অনুকূলে জব্দ করা ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বেনাপোল কাস্টমসের নিলামে ২৩০ কেজি জব্দ ইলিশ বিক্রি, সর্বোচ্চ দরদাতা ইউএস এন্টারপ্রাইজ

মোঃ রমজান আলী

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম