[email protected] শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

এস এম দৌলত প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৭ বছরে দলটি উন্নয়নের নামে কাগজে-কলমে নানা পরিকল্পনা দেখালেও বাস্তবে দেশের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ শুধু অর্থ লোপাট করেছে, দেশে কার্যকর কোনো উন্নয়ন রেখে যায়নি। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই পরিকল্পনা ও অর্জনগুলো বারবার ধ্বংস করেছে।সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আনম রশিদ, কৃষি সচিব রফিকুল মোহাম্মদ, সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা।
দুই দিনব্যাপী এ পরিকল্পনা সম্মেলনে পল্লী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সমবায়ভিত্তিক উন্নয়ন, টেকসই গ্রামীণ অর্থনীতি, বিভিন্ন প্রকল্পের মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

এস এম দৌলত

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম