[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

যমুনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ২২:০৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মঈন নামের নবম শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

নিহত মঈন (১৫) মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায়, শুক্রবার দুপুরে ৮ জন বন্ধু যমুনা নদীর তীরে ঘুরতে যায় তারা। এ সময় তারা ফুটবল নিয়ে যমুনা নদীতে নামে।

পরে নদীর বুকে স্রোতে তলিয়ে যায় মঈন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাননি। সন্ধ্যা ৭টায় ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধার অভিযানে বিকাল সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শনিবার বিকাল সাড়ে ৫ দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করি।

যমুনা নদীর পূর্ব পাড় নৌ পুলিশ (ওসি)  কালাম খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর