ঢাকা শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


হান্নান মাসউদের ছোট ভাই নিহত হওয়ার দাবিটি সঠিক নয়: ডিসমিসল্যাব


২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯

সংগৃহীত

ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে এনসিপি নেতা এবং নোয়াখালী-৬ এর সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখে যায় দাবিটি সত্য নয়। 

 

হাতিয়া থানার এসআই মুকুল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ডিসমিসল্যাবকে জানান হাতিয়ায় এখনো পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।

 

অধিকতর নিশ্চিত হতে বিডিনিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জুর সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনিও জানান যে, এই দাবিটি ভুয়া।